কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌরসভা ১৭নং ঢাকাঝালুপাড়া ইসতিসকার নামাজ আদায়

ইমরান হোসেন ॥ তীব্র দাবদাহ, ঝাঁঝালো রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ  বাংলাদেশের  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়ার সাধারণ মানুষ। প্রখর রোদ আর অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে কুষ্টিয়া জেলা শহরের ঢাকাঝালুপাড়া কে এস এম স্কুল এন্ড কলেজ মাঠ খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ ও দোয়া করেছেন ঢাকাঝালুপাড়া এলাকাবাসী, গতকাল শনিবার  (২৭ এপ্রিল) সকাল দশটা টায় নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, কুষ্টিয়া পৌরসভার ঢাকা মসজিদের ইমাম মোঃ নুর নবী। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ শহরের আশপাশের শতশত মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যা প্রার্থনাও করা হয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচন্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর