কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, তার সমাধান, কল্যাণমূলক প্রস্তাব এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগের মাসে উত্থাপিত কল্যাণমূলক প্রস্তাবগুলো অনুমোদনক্রমে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আগস্ট ২০২৬ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে মোট ৭ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার। এর মধ্যে শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, শ্রেষ্ঠ এএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং চৌকস কনস্টেবল ক্যাটাগরি রয়েছে। কল্যাণ সভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া ৯ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার  ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ), বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর