বিশেষ প্রতিনিধি ॥ মাজালিসুল মুফাসসীরিন খুলনা বিভাগীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের নিকেতন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাজালিসুল মুফাসসীরিন এর খুলনা বিভাগীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাজালিসুল মুফাসসীরিন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পাঠাগার সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আনসারী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়।
ইসলামের কথা ও কাজকে দেশের মানুষ আলেমদের মুখ থেকে শুনতে চায়। সেই হিসাবে আলেমদের সহীহ হক কথা বলতে হবে। নবীদের ওয়ারিশ উত্তরসূরী হিসাবে কোরআন ও হাদিসের সঠিক কথা জাতীকে শুনাতে হবে। আমরা যে কথা বলবো, সেটা বাস্তবায়ন করবো। আলেমদের দেশ ও জাতী গঠনে কাজ করতে হবে। দেশের মানুষ শান্তি চায়। ইসলামের সঠিক দিক নির্দেশনা দিয়ে দ্বীন কায়েমের মাধ্যমে জমিনে এ শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাজালিসুল মুফাসসীরিন এর খুলনা বিভাগীয় সহ সভাপতি মাওলানা আব্দুল হালিম। পরিচালনা করেন মাজালিসুল মুফাসসীরিন এর কুষ্টিয়া জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানে তেলাওয়াত করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ। নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা সাদিক হাসান বুলবুল। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার প্রতিনিধিগন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগের পূনাঙ্গ কমিটি ঘোষনা করেন। কমিটিতে সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ,সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের জিহাদীর নাম ঘোষণা করা হয়। সেই সাথে অন্যান্য পদে সদস্যদের নাম ঘোষণা করা হয়। সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম, মুহাদ্দিস মনিরুজ্জামান, অধ্যক্ষ আহমদ আলী,সহকারি সেক্রেটারি মাওলানা আবু জর গিফারী, মাওলানা মনিরুল ইসলাম বিলালী, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লাল, সহ-সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন মোমিন, অর্থ সম্পাদক মাওলানা আজিজুল হক জিহাদী, প্রচার সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক কবির বিন সামাদ, সমাজকল্যাণ সম্পাদক এফ এম জাহাঙ্গীর। সদস্য মাওলানা জুলফিকার আল মাহমুদ, মাওলানা জুলফিকার আলী ও আখতারুজ্জামান।









