কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর টিভি কুষ্টিয়া’র মতবিনিময় সভা ও প্রীতি ভোজ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মূলধারার সাংবাদিকদের নিয়ে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’ অনলাইন নিউজ পোর্টালের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মিরপুর প্রেসক্লাবে সভাপতির অফিসে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। সম্প্রতি ‘মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদির অফিসে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আলী, যিনি ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী; ‘প্রতিদিনের খবর’-এর সম্পাদক সাইদুর রহমান, যিনি আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী; ‘মিরপুর নিউজ ২৪’-এর সম্পাদক হাদিউজ্জামান;। মিরপুর টিভি কুষ্টিয়া নিউজ পোর্টালের সম্পাদক/প্রকাশক আব্দুল্লাহ আল মামুন। ‘নিউজ বাংলা কুষ্টিয়া’-এর সম্পাদক আসাদুল ইসলাম এবং দৈনিক সমাচারের মিরপুর উপজেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম। মতবিনিময় সভা শেষে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আলীর পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের সম্মানে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

এতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হলে সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে জনগণের কথা ও এলাকার সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের মধ্য দিয়ে মিরপুরের স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর