বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩নং ফিলিপনগর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী আব্দুস সবুর নির্বাচনী প্রচারণা ও প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন তাঁর বংশের সম্মানিত মুরব্বিরা। এ উপলক্ষ্যে পূর্ব ফিলিপনগরের ঠান্টিতলা (ঠান্টির বটতলা) আয়োজিত মতবিনিময় সভায় ঠান্টি প্রামাণিক বংশের সম্মানিত মুরব্বিরা উপস্থিত হয়ে বংশীয়ভাবে তাঁদের মতামত ও সমর্থনের কথা প্রকাশ করেন।
সভায় পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করা হয়। তিনি আরো বলেন, আজ আমি ৩ নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বংশের সকলে একসাথে উপস্থিত হয়েছি। আমার রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের জন্য নয়-মানুষের অধিকার, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য।
আমি চেয়ারম্যান নির্বাচিত হলে-মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ফিলিপনগর ইউনিয়ন গড়তে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ তৈরি করব। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকব। ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করব। দল-মত নির্বিশেষে ফিলিপ নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করব।
আমার প্রথম কাজ, ফিলিপনগর ইউনিয়নের জনগনের জননিরাপত্তা নিশ্চিত করা। আমি বিশ্বাস করি,চেয়ারম্যানের চেয়ার ক্ষমতা ভোগের জায়গা নয়-এটি মানুষের সেবা করার দায়িত্ব। তাই আসুন,আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ৩ নং ফিলিপনগর ইউনিয়ন হিসাবে গড়ে তুলি। আমি মোঃ আব্দুর সবুর আপনাদেরই একজন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।








