কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরে ঈদে হাতির চাঁদাবাজি বৃদ্ধি, অতিষ্ঠ ব্যবসায়ীরা

রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিশালদেহী হাতি। রাস্তা দিয়ে হেঁটে হাতির পাশ দিয়ে যেতে পারছে না পথচারীসহ কোনো যানবাহন। পিঠে ভাব নিয়ে বসে আছেন মাহুত। আর এই মাহুতের নির্দেশেই এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছে হাতিটি। তারপর শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানির কাছে। শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না হাতিটি। টাকা না দিলে উল্টো ভয় দেখাচ্ছে মাহুত। এভাবেই অভিনব কৌশলে হাতি দিয়ে চলছে হাতির চাঁদাবাজি। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

কুষ্টিয়া শহরে ঈদে হাতির চাঁদাবাজি বৃদ্ধি, অতিষ্ঠ ব্যবসায়ীরা

কুষ্টিয়া শহরে ঈদে হাতির চাঁদাবাজি বৃদ্ধি, অতিষ্ঠ ব্যবসায়ীরা
কুষ্টিয়া শহরে ঈদে হাতির চাঁদাবাজি বৃদ্ধি, অতিষ্ঠ ব্যবসায়ীরা

সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে হাতি দিয়ে টাকা তুলছেন মাহুত। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে দোকান ও গাড়ির ধরণ অনুযায়ী ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে চাঁদা। শুধু দোকানেই সীমাবদ্ধ নয়, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের পথ রোধ করেও টাকা তুলতে দেখা যায় এই মাহুতকে।

শহরের জিকে স্কুলের সামনে হঠাৎ বিশাল দেহের হাতিটি মাহুতের ইশারা ইঙ্গিতে শুঁড় এগিয়ে দিল এক মোটরসাইকেল চালকের দিকে। সঙ্গে সঙ্গে চালক ৩০ টাকা হাতিটির শুঁড়ে গুঁজে দিলেন। টাকা দেওয়ার কারণ জানতে চাইলে ওই চালক বলেন, টাকা না দিলে হাতিটি যাবে না। তাছাড়া অনেক সময় ভাঙচুরও করে। এজন্য ভয় দেয় তাই আগেই টাকা দিয়ে বিদায় করলাম।

কুষ্টিয়া এনএস রোডের কয়েকজন দোকানি জানান, মাঝে-মধ্যেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করেন তারা। ঈদ উপলক্ষেও এসেছে তারা। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরিয়ে নেওয়া হয় না। অনেক সময় সাধারণ মানুষ, শিশু বাচ্চাসহ মহিলা ক্রেতারা হাতি দেখে ভয় পান। এতে ব্যবসায়ের ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া শহরে ঈদে হাতির চাঁদাবাজি বৃদ্ধি, অতিষ্ঠ ব্যবসায়ীরা

শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী নিয়ামুল ইসলাম জানান, শুধু দোকানই না এরা চলন্ত গাড়ি থামিয়ে দিয়ে চাঁদা আদায় করেন। এতে করে সড়কে যানজটের সৃষ্টি হয়।

হাতির মাহুত মিরাজ বলেন, হাতির ভরণপোষণের জন্য সবাই খুশি হয়ে কিছু টাকা দেয়। কেউ খুশি হয়ে টাকা দিলে তা আবার চাঁদাবাজি হয় কীভাবে? তবে আমরা কারো উপর কোনো ধরনের জোর করি না; যার ইচ্ছে দেয় মন না চাইলে দেয় না।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর