কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনা সভা ও সালাম মাহফিল অনুষ্ঠিত

কুমারখালী প্রতিনিধি ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে দরুদ পাঠ, আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় কুমারখালীর আলাউদ্দিন আহমেদ পল্লীপার্ক লিমিটেডের অডিটোরিয়াম হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাদ্রাসার দুই হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে একটি বৃদ্ধাশ্রমে খাবার পাঠানো হয়। আয়োজকদের ভাষ্য, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর