কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ এক যুবককে কারাদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল ‎শুক্রবার (২১ আগস্ট) রাত ৮ টার সময়  উপজেলার ফারাকপুর রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। ‎

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দা গ্রামের  মৃত নজরুল ইসলামের ছেলে তানভির আলি (২৫)-কে ১৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফারাকপুর রেলগেট এলাকা সেবন করা অবস্থায়  আটক করা হয়। পরে মাদক সেবন ও বহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ‎অপর এক অভিযানে, ভেড়ামারা ফারাকপুর রেলগেটের পাশে অবস্থিত ‘হামিম মেডিকেল’ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়।

এ সময় দোকানে বিপুল পরিমাণের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার প্রমাণ মেলে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই অপরাধে উক্ত ফার্মেসির প্রোপাইটার আনিসুর রহমানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা প্রদান করে। ‎উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত জানান, জনস্বার্থ রক্ষা এবং মাদক নির্মূলে প্রশাসনের এই ধরনের জনকল্যাণমুখী ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর