কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আ.লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি ॥ সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রশাসন ভবনে মহড়া দেয় তারা। গতকাল সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও দেশ গড়ো; বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই; ভারত যদি বন্ধু হউ, হাসিনা কে ফেরত দাও; একশান একশান, ডাইরেক্ট একশান; আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ; নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ রুমি মিথুন বলেন, যেসব ফ্যাসিস্ট শিক্ষক দেশে এখনো অপতৎপরতা চালাচ্ছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এসকল ফ্যাসিস্ট শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, হবে না, হবে না। একই সাথে এই দেশেও এদের ঠাঁই হবে না।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর