দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৫ জন জুয়াড়ি আটক । রবিবার দিনগত রাত অনুমানিক ১ টার পরে দৌলতপুর উপজেলার মিরপুর গ্রামের ইন্তাজ আলীর মুদি দোকানে জোয়া খেলা অবস্থায় তাদের আটক করে পুলিশ। আটকৃতরা হলেন, মোঃ ইন্তাজ আলী, বিজয় আলী, মোঃ লালন আলী, মোঃ শাহিনুর হোসেন ও সোহান আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান এর নির্দেশনায় এস আই লিংকন সরকার , সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জোয়া খেলা অবস্থা তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে নগদ প্রায় ৩ হাজার টাকা ও জোয়া খেলায় ব্যবহৃত ৪ সেট তাস উদ্ধার হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, ৫ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। তাদের নামে জোয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) দুপুরে আলাদতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









