কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৯ (ঊনসত্তর) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানকালে মো. দুলাল উদ্দীন (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চিতলিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত হাবিবুর রহমান গেদা এবং মাতা মোছা. ছানোয়ারা বেগম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গতকালমঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিতলিয়া গ্রামের আবু সামার মুদির দোকানের সামনে ইনু সড়কের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পরে তার দেহ তল্লাশি করে ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়ার মিরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর