খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৫ই আগস্ট ২০২৬, ৩:১৯ এএম

বিশেষ প্রতিনিধি ॥ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর সঙ্গে অসদাচরণ, অতিরিক্ত টাকা দাবি এবং মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) ইব্রাহিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী মো. আমির হামজা ঢাকা রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে টিটিই ইব্রাহিম দাবি করেছেন, তিনি রেলওয়ের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কামারখালী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা গত ৩ আগস্ট কুষ্টিয়া রেলস্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
তার কাছে কুষ্টিয়া থেকে ফরিদপুর পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট এবং ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত অনলাইনে কেনা এসি কেবিনের টিকিট ছিল। আমির হামজা অভিযোগে বলেন, ট্রেনে ওঠার পর তিনি টিটিই ইব্রাহিমকে তার টিকিটের বিষয়টি জানান। তখন টিটিই তাকে বলেন, নির্ধারিত কেবিনের ২৮ নম্বর আসনে যাত্রী রয়েছে। পরে তিনি নিজে গিয়ে দেখেন কেবিনটি খালি। এরপর দায়িত্বরত আরেক কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি ওই আসনে বসেন। তার অভিযোগ, ট্রেন রাজবাড়ীর কাছাকাছি পৌঁছালে টিটিই ইব্রাহিম কেবিনে এসে তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অতিরিক্ত টাকা দাবি করেন। একপর্যায়ে কেবিনে একা পেয়ে তাকে মারধরের চেষ্টা করা হয়। পরে আশপাশের যাত্রীরা এগিয়ে এলে তিনি রক্ষা পান। ঘটনার পর তিনি ঢাকা রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত টিটিই ইব্রাহিম বলেন, যাত্রীর কুষ্টিয়া থেকে ফরিদপুর পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট এবং ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত কেবিনের টিকিট ছিল। কিন্তু তিনি ফরিদপুরে পৌঁছানোর আগেই কেবিনে বসে পড়েন। রেলওয়ের নিয়ম অনুযায়ী আমি তাকে জানাই, স্ট্যান্ডিং টিকিটের অংশ শেষ হওয়ার আগে কেবিনে বসতে চাইলে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে। বিষয়টি তিনি মেনে নেননি এবং সেখানে কয়েকজনকে নিয়ে অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করেন। আমি তার সঙ্গে কোনো অসদাচরণ করিনি। পুরো ঘটনার ভিডিও আমার কাছে রয়েছে। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থল আমাদের থানার আওতাভুক্ত নয়। তারপরও যাত্রী অভিযোগ করেছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য