কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেড়ামারা থানাধীন মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের গনি শাহ মাজার সংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় মোছা. জোছনা খাতুন (৫০) নামে এক নারীকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জোছনা খাতুন ভেড়ামারা উপজেলার পিয়ারপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মেথরপাড়া ঢালে ডাবলুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
এ ঘটনায় ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









