কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) পরিচালক প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল।

ইবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু

ইবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু
ইবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু

তিনি জানান, আবেদন ফরম অফিস থেকে অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করে বিজ্ঞপ্তিতে দেওয়া আইএডির অফিসিয়াল ই-মেইলে পাঠাতে হবে। ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। অথবা সংশ্লিষ্ট শাখার পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পারবে ভর্তিচ্ছুরা।

জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বিদেশি শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে ২০২১ সালের আগে বারো বছরের শিক্ষা (ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা অথবা সমমানে এ-লেভেল বা ও-লেভেল) সম্পন্ন করতে হবে। উভয় ক্ষেত্রেই সিজিপিএ ৩ দশমিক ৫, (৫ এর মধ্যে) ৩ (৪ এর মধ্যে) অথবা ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। ভর্তিচ্ছুদের কোনো বিষয়ে ‘ডি’ গ্রেড থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

Glive24.com Logo 252x68 px White ইবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেপাল, ভুটান, মাল্লীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া থেকে শিক্ষার্থীদের ভর্তি নেবেন। ভর্তির পর ছাত্ররা উন্নতমানের ওয়াইফাই সুবিধাসহ ছাত্ররা দুইটি ও ছাত্রীরা একটি হলে আবাসিক সুবিধা পাবেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর