খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৬, ১:৯ এএম

বিশেষ প্রতিনিধি ॥ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগিতায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেলে স্থানীয় চিলিস ফুড পার্কে এমএসএফ এর কুষ্টিয়া জেলা আহবায়ক সাংবাদিক মিজানুর রহমান লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। সভার বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সাইদুর রহমান।
কুষ্টিয়া জেলার তিন মাসের প্রতিবেদন তুলে ধরেন কর্মকর্তা শিবলী। প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত প্রোগ্রাম কোঅর্ডিনেটর সোফিয়া হাসিন। সভা অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান। এ সময় আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আবু জাফর, সাংবাদিক ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট গোলাম রব্বানী, সাংবাদিক অপেলিয়া কনি, সালমা সুলতানা। সভা পরিচালনা করেন মুক্তির প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাহেদুল হক মতিন। সভায় বক্তারা সমাজ থেকে মাদক, নারী ও শিশু নির্যাতন, মব ভায়োলেন্স বন্ধ করার আহ্বান জানান।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য