কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপর দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলার সদর থানাধীন জুগিয়া, উত্তর মিলপাড়া, মোল্লাতেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা থানার অজিমপুর এলাকার মো. নুর হোসেন (৫৫)-কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ ছাড়া পৃথক অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার মো. চমক আলী (২৮) এবং উত্তর মিলপাড়া এলাকার মো. সিদ্দিক হোসেন (৫৫)-কে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের সাজা প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর