খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুলাই ২০২৬, ২:৩৭ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন মডেল থানার প্রাচীরঘেঁষে চলে মাদক কেনাবেচা। গত শুক্রবার পত্রিকায় সংবাদ প্রকাশের পর রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযানে গতকাল রবিবার (১২ জুলাই) বিকেলে কুষ্টিয়া রেলস্টেশন এলাকা থেকে একজন মাদককারবারীকে ট্যাপেন্টাডলসহ আটক করতে সক্ষম হয়েছে। আটকৃত মাদককারবারি জেলার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার নিজাম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম। জানা যায়, এ এস আই (নিঃ) আব্দুল মালেক এর নেতৃত্বে কুষ্টিয়া রেলওয়ের পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন।
এসময় রেলওয়ে পুলিশ সদস্য রফিকুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সরোয়ার হোসেন ও তরিকুল ইসলাম অভিযানে অংশ নেন। এবিষয়ে এ এস আই আব্দুল মালেক জানান, আসামীর বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, সন্ধ্যা হলেই দেখা মেলে মাদক কেনাবেচাকারীদের। কুষ্টিয়া মডেল থানার প্রাচীরঘেঁষা কলোনিতে মৃত হায়দার এর ছেলে জীবন ও তার পরিবারের অন্য সদস্যরা, চায়ের দোকানদার আকাশ ও তার মা সহ অনেকে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। দুর দুরান্ত থেকে মাদক বিক্রি এবং ক্রয় করতে আসে অনেকে।
অনুসন্ধানে দেখা যায়, কুষ্টিয়া কোর্ট স্টেশনের সামনে থানার প্রাচীর ঘেষে মাদক কেনাবেচা করছে। এ অভিযোগের ভিত্তিতে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপরেই অভিযান পরিচালনা করতে দেখা যায় প্রশাসনকে। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকাটিতে প্রকাশ্যে মাদকসেবীদের আনাগোনা বেড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে। নিয়মিত অভিযান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান তারা।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য