কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ঔষুধ কোম্পানির গাড়ির আঘাতে একজন নিহত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে একমি কোম্পানির ঔষধের গাড়ির আঘাতে মাসুম মন্ডল (৫৯) নামে এক মোহরী (মামলা লেখক) নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সকালে মিরপুর প্রাণী সম্পদ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত মাসুম মন্ডল মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামের তৈমুর হোসেন মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর-দৌলতপুর সড়কের চিথলিয়ার দিক থেকে আসার সময় মিরপুর প্রাণী সম্পদ হাসপাতালের সামনে একমি ঔষুধ কোম্পানির একটি গাড়ি (ঢাকা মেট্রো অ ১১-৪৪১৪) সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে দরজা খোলার সময় মোহরী মাসুমের মাথায় গুরুতর আঘাত লাগে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে একটি সড়ক দুর্ঘটনায় হয়েছে। তবে আহত ব্যক্তি মারা গেছে কিনা বিষয়টি জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর