কুষ্টিয়া সরকারি কলেজে গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি কলেজে গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে অস্থায়ী খেলার মাঠের জন্য প্রকাশ্যে ও রাতের আধারে কলেজের ১৬টি গাছ কাটার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরাও। গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান ভবনের সামনে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এসময় তারা বিদ্যালয়ের ফলজ, বনজ এবং ওষুধি ১৬টি গাছ কাটার অভিযোগ তোলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে বড় খেলার মাঠ থাকা সত্বেও নতুন করে অস্থায়ী খেলার মাঠ তৈরি করার জন্য রাতে এবং সকালে কয়েকজন শিক্ষার্থী এসব গাছ কেটে ফেলেছেন। কলেজের অধ্যক্ষ্যের ইন্ধন না থাকলে শিক্ষার্থীরা এমন কাজ করবেন না বলে অভিযোগ তাদের। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের পরিবেশ সুন্দর করতে এসব গাছ রোপণ করার পরিবর্তে কর্তৃপক্ষ এভাবে গাছ কাটবে তা মেনে নেওয়া যায় না।

কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কে গাছ কেটেছে তা খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ-এটা হাস্যকর। বিজ্ঞান বিভাগের এক শিক্ষক বলেন, ‘আমরা নিজের হাতে গাছগুলোর পরিচর্যা করি। এগুলো কাটা ঠিক হয়নি। যারা এ কাজ করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং প্রতিবাদ জানাই।’

কলেজের উপাধাক্ষ্য আব্দুল লতিফ বলেন, ‘আমরা কলেজের শিক্ষকদের পক্ষ্য থেকে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন দিয়েছি, যে বা যারা এ গাছ কর্তন করেছে তাদের চিহ্নিত করার জন্য। সেইসাথে এভাবে খেলার মাঠের জন্য গাছ কর্তন করা খুবই খারাপ কাজ হয়েছে।’ অধ্যক্ষ প্রফেসর মোল্লা রুহুল আমীন বলেন, ‘ইতিমধ্যে গাছ কর্তনের ব্যপারে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। সকালে শিক্ষকরা লিখিত অভিযোগ দিয়েছে, ওই সময় কর্মরত গার্ডদের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে।