বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয়ের লক্ষ্যে মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হরিনারায়ণপুর বাজার, বিত্তিপাড়া বাজার ও ঝাউদিয়া বাজারে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মোঃ ওবাইদুর রহমান, মোঃ আনিসুজ্জামান, মোঃ আমিনুর রেজা উজ্জ্বল ও মোঃ জাহিদ রেজা সুইট। সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম। সভায় পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন মোঃ শরিফুজ্জামান কাঞ্চন (হরিনারায়ণপুর), মোঃ আলিমুজ্জামান ঝন্টু (বিত্তিপাড়া) ও অধ্যাপক খন্দকার রেদোয়ান হোসেন (ঝাউদিয়া)। মতবিনিময় সভাসমূহে সভায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অবিলম্বে বাস্তবায়ন ও ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
