কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইজি ব্যান্ডকে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় পোশাকে নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অপরাধে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

কুষ্টিয়ায় ইজি ব্যান্ডকে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় ইজি ব্যান্ডকে ৫০ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়ায় ইজি ব্যান্ডকে ৫০ হাজার টাকা জরিমানা

রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন শপিংমলে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

 

তিনি বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী ঈদকে সামনে রেখে ইচ্ছেমত দ্রব্যমূল্যের দাম হাঁকাচ্ছেন। তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রোববার সকালে কুষ্টিয়া পৌর শহরের বিভিন্ন শপিংমলে যাওয়া হয়। জেলা সেনিটারি ইন্সপেক্টর আরাফাত আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সে সময় উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় ইজি ব্যান্ডকে ৫০ হাজার টাকা জরিমানা

সুচন্দন মন্ডল আরও বলেন, পুরোনো স্টিকার তুলে নতুন স্টিকারে দাম বাড়ানোর অভিযোগে ইজি নামে পোশাকের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর