কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ৩দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ৩দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

দৌলতপুরে ৩দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

দৌলতপুরে ৩দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন
দৌলতপুরে ৩দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

রবিবার বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্যাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

এরআগে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে ৩দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

এরপর সন্ধ্যা ৭টায় দৌলতপুর শিল্পকলা একাডেমির আয়োজনেন অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণের মধ্যদিয়ে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শেষ হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর