কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মাইনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী আয়েশা সিদ্দিকা।

দৌলতপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

দৌলতপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
দৌলতপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারস্থ জাতীয় সাংবাদিক সংস্থার অফিস কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন-২০১১ সালে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মাইনুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে ইসলামী সরিয়া নিয়ম অনুযায়ী বিয়ে হয়। তাদের ঘরে ২টি সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে একটি মোটর সাইকেল ও ২ লাখ টাকা যৌতুক দাবি করে মাইনুল ইসলাম। যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর-শাশুড়ি, দেবর ও মাইনুল নিজে মারধরসহ নানাভাবে শারীরিক-মানসিক নির্যাতন চালায়। এবং কথায় কথায় তালাক দেব বলে জোরপূর্বক আয়েশাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।

বর্তমানে আয়েশাকে মানসিক রোগী সাজিয়ে আরেকটা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে মাইনুল। এসব ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানা প্রশাসনের কাছে অভিযোগ করে কয়েকবার সালিশ বৈঠক করেও কোন প্রতিকার পাননি।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রশাসন ও প্রধানন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এবং বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই নারী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর নারীর মা আমেনা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর