কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পৌরসভার আয়োজনে প্রশাসক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, “পৌরসভার সেবার মান নিশ্চিত করতে এবং প্রশাসনিক স্থবিরতা কাটাতে সমন্বয় কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক ভোগান্তি লাঘবে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে।

শহরের আইন-শৃঙ্খলা রক্ষা এবং যানজট নিরসনসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে জেলা প্রশাসন ও পৌরসভা সম্মিলিতভাবে কাজ করবে। একটি আধুনিক ও নিরাপদ কুষ্টিয়া শহর গড়তে সমন্বয় কমিটির গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।” সভায় কুষ্টিয়া পৌরসভার বর্তমান কার্যক্রম, উন্নয়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে জনসেবার মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমন্বয় কমিটি সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই মতবিনিময়ের ফলে পৌরসভার প্রশাসনিক কাজে নতুন গতি সঞ্চার হবে এবং নাগরিকরা দ্রুততর সেবা পাবেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর