কুষ্টিয়া জেলা কারাগার পরিদর্শনে খুলনার ডিআইজি প্রিজনস - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা কারাগার পরিদর্শনে খুলনার ডিআইজি প্রিজনস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা কারাগার পরিদর্শন করেছেন খুলনা বিভাগের ডিআইজি প্রিজনস মনির আহমেদ। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া জেলা কারাগারের আয়োজনে কারা উপ মহাপরিদর্শকের দরবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কারাগারের জেল সুপার শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডিআইজি প্রিজনস মনির আহমেদ। সার্বিক সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত জেলার শিল্পী আক্তার।

এর আগে সশস্ত্র সালাম গ্রহণ করেন। পরে ডিআইজি প্রিজনস কারা কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিশেষ দরবারে মিলিত হয়ে পেশাদারিত্ব ও শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ডিআইজি প্রিজনস মনির আহমেদ কারাভ্যন্তরে বন্দীদের আবাসন, খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা সরেজমিনে তদারকি করেন এবং বন্দীদের সাথে সরাসরি কথা বলে তাদের সার্বিক অবস্থার খোঁজ নেন।

একইসাথে তিনি কারাগারের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় জেল সুপার শরিফুল ইসলাম বলেন, ডিআইজি প্রিজনস মহোদয়ের এই সদয় উপস্থিতি ও অনুপ্রেরণামূলক নির্দেশনা আমাদেরকে দায়িত্ব পালনে আরও উজ্জীবিত করবে। কুষ্টিয়া জেলা কারাগারকে একটি নিরাপদ ও আদর্শ সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে আমরা সদা দৃঢ়প্রতিজ্ঞ।