শামীম আরজু ছিলেন ত্যাগী ও আদর্শবান নেতা-যার শূন্যতা আজও পূরণ হয়নি: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শামীম আরজু ছিলেন ত্যাগী ও আদর্শবান নেতা-যার শূন্যতা আজও পূরণ হয়নি: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক নেতা এম এ শামীম আরজু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার সাবেক যুগ্ম-সম্পাদক মরহুম এম এ শামীম আরজু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে পৌর ০৪ নং ওয়ার্ড বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমূখ। এতে সভাপতিত্ব করেন পৌর ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান রাসেল লিটন ও সার্বিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

স্মরণসভায় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, মরহুম এম এ শামীম আরজুর রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুষ্টিয়া জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার অবদান ছিল অনন্য।

পরবর্তীতে বিএনপির রাজনীতিতেও তিনি দক্ষতার পরিচয় দেন এবং দলের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এম এ শামীম আরজু ছিলেন একজন ত্যাগী ও আদর্শবান নেতা, যার শূন্যতা আজও পূরণ হয়নি। তার আদর্শকে ধারণ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।