কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লালন তিরোধান দিবস ঘিরে নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি ॥ বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় আয়োজক কমিটি, সাধু-গুরু, শিল্পী ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানটি মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

 

তিনি তিরোধান দিবস উপলক্ষে পূর্বপ্রস্তুতি ও গৃহীত নিরাপত্তাব্যবস্থা নিয়ে উপস্থিত আয়োজক, সাধু-গুরু, শিল্পী ও নেতৃবৃন্দের মতামত শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

উল্লেখ্য, আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস পালিত হবে।

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, ডিআইও-১, ডিএসবি, কুষ্টিয়া মডেল থানা ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর