কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় রাতের আঁধারে অর্ধ লক্ষ টাকার মাছ চুরি

কুষ্টিয়ার খোকসার বেতবাড়ীয়া ইউনিয়নের চাঁদট গ্রামে গভির রাতে অর্ধ লক্ষ টাকার মাছ চুরির আভিযোগ উঠেছে। ভুক্ত ভোগি মোঃ আবু বক্কর (৭০) পিতা-মৃতঃ মোজাহার খা, এর বসত বাড়ির পাশে নিজ পুকুরে গত তিন বছর ধরে মাছ চাষ করে আসছে।

খোকসায় রাতের আঁধারে অর্ধ লক্ষ টাকার মাছ চুরি

খোকসায় রাতের আঁধারে অর্ধ লক্ষ টাকার মাছ চুরি
খোকসায় রাতের আঁধারে অর্ধ লক্ষ টাকার মাছ চুরি

 

গত ১৫ ফেব্রয়ারী বুধবার দিবাগত রাতের আধারে কোন এক সময় মোঃ খশু মোল্লা (৪০), পিতা-মৃতঃ জহির উদ্দিন মোল্লা ও তার সহযোগি মোঃ সাগর শেখ (৩০) পিতা-মৃতঃ দুলাল শেখ, ভুক্ত ভোগি মোঃ আবু বক্করের পুকুর থেকে বিষাক্ত বিষ প্রয়োগ করে পুকুরে থাকা আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মাছ মেরে নিয়েছে।

এ সময় উপস্থীত ভ্যান চালক মোঃ হাসিবুল বিশ্বাস (২৫) পিতা-মোঃ আতাহার বিশ্বাস গ্রামঃ বনগ্রাম থানা-খোকসা জেলা-কুষ্টিয়া বলেন যে, অভিযুক্ত মোঃ খশু মোল্লা(৪০) তার নিজ বাড়ী থেকে ভোর ছয় ঘটিকার সময় ডেকে এনে মোঃ হাসিবুল বিশ্বাসের ভ্যানে বড় তিন পাতিল মাছ উঠিয়ে খোকসা মাছ বাজারে আড়ৎতে বিক্রয় করে ভ্যান চালকে নগদ এক হাজার টাকা ভাড়া দিয়ে এ বিষয়ে কাউকে না বলতে নিষেধ করেন।

 

e7a6e245 09c0 4b44 8b30 26d20c2ab872 খোকসায় রাতের আঁধারে অর্ধ লক্ষ টাকার মাছ চুরি

 

 

এদিকে অভিযুক্ত মোঃ খশু মোল্লা (৪০), ও মোঃ সাগর শেখ এর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় না। এই বিষয় নিয়ে অভিযুক্ত মোঃ খশু মোল্লা (৪০), স্ত্রী মোছাঃ আসমা খাতুন (৩৫) এর সাথে কথা বলে জানা যায় যে, তার স্বামী মোঃ খশু মোল্লা অনেক দিন যাবৎ নেশা করে বিভিন্ন চুরি সহ অনৈতিক কার্যকলাপে লিপ্ত আছে এ বিষয়টি নিয়ে স্ত্রী মোছাঃ আছমা খাতুন (৩৫) তার স্বামীকে নিষেধ কররে অভিযুক্ত খশু তার স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে বলে জানান।

স্থানীয় গ্রাম বাসির সাথে কথা বলে জানা যায় যে, অভিযুক্ত মোঃ খশু মোল্লা (৪০), গ্রামের মধ্যে দীর্ঘদীন যাবৎ গরু ছাগল মাছ চুরি সহ বিভিন্ন অপকর্ম করে আসছে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান যে, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর