কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ১৪৪ ধারা অমান্য করে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে মার্কেট নির্মান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডে ১৪৪ ধারা অমান্য করে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে লাহিনী বটতলার মৃত অব্দুল গফুর’র ছেলে হাজি রবিউল ইসলাম রবিদুল (৬০) এবং   তার ছেলে মোঃ রাসেল’র (৩২) বিরুদ্ধে ।

 জানা যায়, পৌরসভার রাজারহাট এলাকার শহিদ মুক্তিযোদ্ধা আব্দুল খালেক খান মৃত ফিরোজ খান। তার মৃত্যর পরে কন্যা ফারহানা খানম ওয়ারিশ সূত্রে বাহাদুরখালী মৌজার আর এস ২৪২ খতিয়ানের ১১১৭ নং দাগের .০০৬৭ একর জমির বৈধ মালিকানা প্রাপ্ত হয়। 

সেই মোতাবেক ঐ জমির সমস্ত কাগজপত্র তার নিকট থাকার সত্ত্বেও দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ঐ জমি পেশি শক্তি ব্যবহার করে ভোগদখল করে আসছে লাহিনী বটতলার মৃত অব্দুল গফুর’র ছেলে হাজি রবিউল ইসলাম রবিদুল এবং   তার ছেলে মোঃ রাসেল। 

কোন উপায় না পেয়ে ফারহানা খানম আইনের দারস্থ হলে কুষ্টিয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত চলতি বছরের ৫ জুন ফৌজদারী কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারা মোতাবেক হাজি রবিউল ইসলাম রবিদুল এবং   তার ছেলে মোঃ রাসেল’র বিরুদ্ধে দ্বয়কে নালিশী জমিতে যাতে প্রবেশ করতে না পারে সেই মর্মে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রদান করেন।

 উল্লেখ্য এই সংক্রন্ত বিষয়ে কুষ্টিয়ার বিজ্ঞ জেলা জজ আদালতে মামলা চলমান রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজি রবিউল ইসলাম রবিদুল এবং তার ছেলে মোঃ রাসেল বিজ্ঞ আদালতের আইন অমান্য করে সেখানে মার্কেটের কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে একতলার সাদ পর্যন্ত ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। 

জমি দখলের বিষয়ে জানতে চাইলে ফারহানা খানম বলেন, জমি আমাদের এবং জমির কাগজ পত্র আছে। দীর্ঘ দিন ধরে তারা বাবা-ছেলে প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে আমাদের জমি জবর দখল করে আসছে। তারা বিভিন্ন সময়ে আমাদেও ভয়ভীতিও দেখিয়েছেন। আমি কোন উপায় না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছি। 

বর্তমানে কুষ্টিয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ১৪৪ ধারা জারি করলেও তারা তা না মেনে জোর পূর্বক মার্কেট নির্মান করছে। আমরা বিষয়টি কুষ্টিয়া মডেল থানায় জানলেও তারা এখন পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।

আমি এর সুষ্ঠ প্রতিকার চাই। এই বিষয়ে হাজি রবিউল ইসলাম রবিদুল এবং তার ছেলে মোঃ রাসেল’র মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই বিষয়ে জানতে চাই কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বিষয়টি আমরা জানি এবং সেখানে লোক পাঠিয়েছিলাম। তাহলে সেখানে কিভাবে হাজি রবিউল ইসলাম রবিদুল এবং তার ছেলে মোঃ রাসেল মার্কেট নির্মান করছে? জানতে চাইলে তিনি বলেন, ১৪৪ ধারা মানে তো কাজ বন্ধ করা না। আমরা তো ঐখানে ক্যাম্প করতে পারি না। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা করার আমরা করছি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর