কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রোগীদের সেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: গাজী মাহাবুব রহমান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আলো নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১২ মে) সকালে শহরের আলো ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলো নাসিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মমতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলো নার্সিং ইনস্টিটিউটের পরিচালক গাজী মাহাবুব রহমান। তিনি বলেন, রোগীদের সেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও আন্তরিক সেবার মাধ্যমে নার্সরা স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করছেন।

আলোচনা সভায় আলো ম্যাটস্-এর অধ্যক্ষ ডা. এস এম নজরুল ইসলাম, আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, হিসাব কর্মকর্তা মোস্তফা আলী মিঠুন সহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় তাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নার্সেস দিবসে কেক কেটে শুভকামনা জানানো হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর