কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ধানের শীষের পোলিং এজেন্টের তাঁতযন্ত্রে অগ্নিসংযোগ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক ধানের শীষের পোলিং এজেন্টের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধ। এতে চার লাখ টাকার আধুনিক তাঁতযন্ত্রের অংশবিশেষ ও অন্তত এক হাজার ২০০ পিস তোয়ালের বিম পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের কাঁঠালডাঙ্গী গ্রামের হাসান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ওহেদ আলীর ছেলে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার সদকী ইউনিয়নের কাঁঠালডাঙ্গী -চাউলকুটা সড়কের ধারে হাসান আলীর আধুনিক তাঁত যন্ত্রের কারখানা।

সেখানে বেশ কয়েকটি তাঁতযন্ত্রে তোয়ালের বিম পেঁচানো রয়েছে। তারমধ্যে একটি যন্ত্রের অংশবিশেষ ও একটি বিমে আগুনে পোড়া ক্ষত। উৎসুক জনতা ভিড় করেছেন। এ সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাসান আলী বলেন, রাত ১টার দিকে কারখানায় আগুনে দেখে পথচারীরা খবর দেন। খবর শুনে দ্রুত ছুটে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীও ছুটে আসেন। এরপর সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ততক্ষণে প্রায় এক লাখ টাকা মূল্যের তোয়ালের বিম ও চার লাখ টাকা মূল্যের তাঁতযন্ত্রের অংশ বিশেষ পুড়ে গেছে। তাঁর ভাষ্য, তিনি ধানের শীষের পোলিং এজেন্ট ছিলেন।

সেজন্য শনিবার দুপুরে সদকী ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আব্দুল হামিদের নেতৃত্বে ২০-৩০ জন বাড়িতে এসে হুমকি ধামকি দিয়েছিল। আর রাতে আগুনের ঘটনা। বুঝতে পারছিনা কারা আগুন লাগিয়েছে। তবে এতে প্রায় এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সদকী ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আব্দুল হামিদ বলেন, কারা আগুন লাগিয়েছে তা জানিনা। পূর্বশত্রুতার জেরে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একজনের তাঁতযন্ত্রে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর