কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হরিপুর ও কুমারগাড়া এলাকায় সরকারের উন্নয়ন নিয়ে গনসংযোগ

হরিপুর ও কুমারগাড়া এলাকায় সরকারের উন্নয়ন নিয়ে গনসংযোগ। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিএমএ কুষ্টিয়ার শাখার সাধারণ সম্পাদক ডা. এ এফ এম আমিনুল হক রতন বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন। বারবার আঘাত এলেও এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

হরিপুর ও কুমারগাড়া এলাকায় সরকারের উন্নয়ন নিয়ে গনসংযোগ

হরিপুর ও কুমারগাড়া এলাকায় সরকারের উন্নয়ন নিয়ে গনসংযোগ
হরিপুর ও কুমারগাড়া এলাকায় সরকারের উন্নয়ন নিয়ে গনসংযোগ

বৃহস্পতিবার দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন ও কুমারগাড়া এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা রক্ষার জন্য গনসংযোগ ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন। বারবার আঘাত এলেও এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার সাথে থাকতে হবে, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। জঙ্গিবাদ উগ্র মৌলবাদ ও অশুভ শক্তিকে পরাজিত করে একটি সুশীল ও মানবতা সম্বলিত জাতি গড়তে হবে। বর্তমান সরকারের আমলে উন্নয়নমূলক অনেক কাজ ত্বরান্বিত হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের পর্যায় পেরিয়ে এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদ। সুশাসন, জনগণের সক্ষমতা ও ক্ষমতায়ন হবে এই অগ্রযাত্রার মূলমন্ত্র।

Fay 9 3 8 2023 হরিপুর ও কুমারগাড়া এলাকায় সরকারের উন্নয়ন নিয়ে গনসংযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার বার্তা জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন ডা: আমিনুল হক রতন। পরে সুধীজনদের সাথে নৌকার পক্ষে জনসংযোগ ও মতবিনিময় শেষে সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর