কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রিপন হোসেন উপজেলা বিএনপির কেউ না: প্রকৌশলী জাকির সরকার

ক্লাস-পরীক্ষার সময় স্কুলে বিএনপি নেতার ভূরিভোজ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলের মাঠে রিপন হোসেন নামে এক বিএনপি নেতার ভূরিভোজের আয়োজন নিয়ে বিবৃত উপজেলা ও জেলার শীর্ষ নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খানের পর এবার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার দাবি করেছেন রিপনের সাথে বিএনপি বা অঙ্গসংগঠনের কোন সম্পর্ক নেই।

গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১টার দিকে এ সংক্রান্ত একটি বিবৃতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোষ্ট করেন তিনি। ফেসবুক পোষ্টে প্রকৌশলী জাকির হোসেন সরকার উল্লেখ করেন,”কুষ্টিয়া জেলার অন্তর্গত খোকসা উপজেলার তথাকথিত “রিপন হোসেন” এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা উপজেলা শাখা অথবা এর কোন অঙ্গ সংগঠনের সাথে কোন সম্পর্ক নেই।”

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মীদের ভূরি ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করা রিপন হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানা যায়, বুধবার রাতে বিদ্যালয়ে দুটি গরু জবাই করা হয়। প্রায় ৫০টি সসপ্যানে ৭ মণ মাংস ও বিরিয়ানি রান্না করা হয়। গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূরিভোজ চলে। এ সময় শিশু শিক্ষার্থীরা বারবার রান্নার কাছে ছুটে যায়। এমন ঘটনায় স্কুলের শিক্ষক-অভিভাবকরা ক্ষোভ জানান।

সমালোচনার মুখে এমন কর্মকান্ডে গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন রিপন হোসেন। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,রিপন হোসেন উপজেলা বিএনপির কেউ না। খোঁজ নিয়ে জানতে পেরেছি বিএনপির কোন পদেও নেই। সেজন্য তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হলেও তা সম্ভব হয়নি।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্ব) উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় পর্যায়ের নেতা রিপন হোসেন শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। রিপন হোসেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারি বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, কর্মীদের আপ্যায়নের জন্য গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিদ্যালয়ের ভেতরে দুটি গরু জবাই করা হয়। প্রায় ৫০টি পাত্রে সাত মণ মাংস ও আট মণ চালের বিরিয়ানি রান্না করা হয়।

গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূরিভোজ চলে। বিরিয়ানির সুবাসে সারাদিনই শিশু-শিক্ষার্থীরা বারবার রান্নার স্থানে ছুটে যায়। বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দোতলার অফিস কক্ষে ছিল সুনসান নীরবতা। শিক্ষকদের বসার কক্ষ থেকে বেরিয়ে এলেন আনিসুর রহমান নামের একজন শিক্ষক। পুরাতন ভবনের একতলার ছাদে দাঁড়িয়ে ছবি তোলার সময় বিরিয়ানির সুবাস ভেসে আসছিল নাকে। তিনি গল্পের ছলে স্বীকার করে বলেই বসলেন, ‘বিরিয়ানির গন্ধে ছাত্রদের কী আর আটকে রাখা যায়! ওরা বারবার ছুটে যাচ্ছে বাবুর্চির কাছে। ওদের কয়েক দফায় ক্লাসে নেওয়ার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।’ স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলের চারতলা ভবনের সবগুলো কক্ষে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর প্রথম সাময়িকী পরীক্ষা নেওয়া হচ্ছিল।

বিএনপি নেতাকর্মীদের ভূরিভোজের সব রান্না করার স্থানের পাশের ছিল শিশুদের শ্রেণিকক্ষ। সেখানে ক্লাস নেওয়া ও শিশুদের ধরে রাখতে কষ্ট হচ্ছিল। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাম প্রকাশে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিদ্যালটির দুটি মাঠ যখন যে দল ক্ষমতায় আসে তারাই ইচ্ছেমতো দলীয় প্রোগ্রাম করেন। বিদ্যালয়ের আঙিনা হরহামেশা রাজনৈতিক দলের কাজে ব্যবহার হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিপন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, সে নিজেই বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তার নেই। এ বিষয়ে আয়োজক রিপন হোসেন বলেন, তার অভিজ্ঞতা কম। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার জন্য তার দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন জানান, আয়োজকরা তাকে ভুল বুঝিয়ে অনুমতি নিয়েছে। ভূরিভোজের বিষয়ে প্রধান শিক্ষক তাকে কিছুই জানাননি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর