শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬, ১৬শে শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬, ১৬শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা ভেড়ামারায় ধানের গোলা থেকে ইসক্যাফ সিরাপ উদ্ধার কুষ্টিয়ার যাত্রাপালার কিংবদন্তি খলনায়ক তকরিম খাঁন আর নেই দৌলতপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দৌলতপুরে মাদকসহ চারজন আটক কুষ্টিয়ায় নদী থেকে মরদেহ উদ্ধার  পাঁচ দশকেও পাকা হয়নি ভবানীপুরের কাঁচা সড়ক কুষ্টিয়ায় মরুর প্রাণীতে রাকিবুলের লাখ টাকার স্বপ্ন দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

কুষ্টিয়া জেলা

রমজানের আগেই বাড়ছে বিদ্যুৎ-গ্যাসের দাম

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৮ই ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৪ এএম

রমজানের আগেই বাড়ছে বিদ্যুৎ-গ্যাসের দাম

খবরওয়ালা ডেস্ক \ রমজানের আগেই আবারও বাড়ছে বিদ্যুৎ-গ্যাসের দাম। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এটা মার্চ থেকেই নতুন দর কার্যকর হবে। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হয়। ঘাটতি মেটাতে দাম সমন্বয় করা হচ্ছে। আগামী তিন বছর ধরে ধাপে ধাপে দাম সমন্বয় করা হবে। প্রতিমন্ত্রী একে মূল্যবৃদ্ধি বলতে নারাজ। তিনি বলেন, খরচের চেয়ে বেশি দাম নিলে মূল্যবৃদ্ধি বলা যেত। এখন ঘাটতি অনেক, তাই দাম সমন্বয় করা হচ্ছে। তবে তা খুবই কম পরিমাণে। নসরুল হামিদ বলেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার সময় মার্কিন ডলারের দাম ৭০ থেকে ৮০ টাকা ধরে হিসাব করা হয়েছিল। এখন ডলারের দাম ৪০ টাকা বেড়ে গেছে। তাই বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক বেড়েছে। জ্বালানি খরচের ওপর ভিত্তি করে সারা বিশ্বেই দাম সমন্বয় করা হয়। সরকার উচ্চ ব্যয়ের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ‘কুইক রেন্টাল’ এবং ডিজেলভিত্তিক বিদ্যুৎ থেকে বেরিয়ে এসেছে উলে­খ করে প্রতিমন্ত্রী বলেন, বড় বিদ্যুৎ কেন্দ্র আসছে। দুই বছরে দুই হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎও আসবে। এখন যে মূল্য সমন্বয় হচ্ছে সেটা ডলারের দামের কারণে। ভর্তুকি থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার জন্য এই সমন্বয়। দেশে এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু গ্রীষ্মে উৎপাদন করা হয় ১৩ থেকে ১৫ হাজার মেগাওয়াট। শীতে সেটা নামে ৮ থেকে ৯ হাজার মেগাওয়াটে। এখন পর্যন্ত দিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে গত বছরের ১৯ এপ্রিল-১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট। সারা বছরই বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বড় অংশ অলস থাকে। ফলে এর বিপরীতে বসিয়ে বসিয়ে বিপুল অঙ্কের কেন্দ্র ভাড়া দিতে হয়, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশ্লেষণ বলছে, গত বছর সক্ষমতার ৪১ শতাংশ অলস ছিল। এদিকে গত ২০২২-২৩ অর্থবছরে ২৬ হাজার কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ বাবদ দিতে হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিপুল পরিমাণ টাকা কেন্দ্র ভাড়া দিতে না হলে, কম খরচের বিদ্যুৎকেন্দ্র চালালে, প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তির বিদ্যুৎকেন্দ্র করা হলে উৎপাদন ব্যয় এত বাড়ত না। মানুষ কম খরচে বিদ্যুৎ পেত। সরকার এখন বিদ্যুৎ দাম বাড়াচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে। ফলে খরচ কত, কোন কোন জায়গায় খরচ কমানো যায়, সেসব বিষয়ে বিষয়ে গণশুনানিতে পর্যালোচনা হয় না। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্যেষ্ঠ সহসভাপতি এম শামসুল আলম বলেন, বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা লুণ্ঠনমূলক ব্যয় রয়েছে। সেগুলো কমানো হলে দাম বাড়ানোর দরকার হবে না। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, জ্বালানি তেলের দামও মার্চের প্রথম সপ্তাহে সমন্বয় হবে। সরকার ‘ডায়নামিক প্রাইসে’ যাবে, যেখানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে অথবা কমলে সমন্বয় করা হবে।

মন্তব্য