কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মূল্যবান মতামত দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে: ডিসি তৌহিদ বিন-হাসান

নিজ  সংবাদ ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক দেশব্যাপী পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ শেষে প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং এ সংক্রান্ত এক সেমিনার কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। শুমারির চূড়ান্ত ফলাফল ও মূল প্রতিপাদ্য বিষয়সমূহ বিভিন্ন অংশীজনদের অবহিত করার লক্ষ্যে জেলা পরিসংখ্যান কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহ আলম, কুষ্টিয়া জেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল লতিফ, কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সফুরা খাতুন, সাংবাদিক তৌহিদী হাসান ও হাসান আলী প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো অনুধাবন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে এই শুমারির তথ্যসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান মতামত দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে। সেমিনারে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর