কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর প্রেসক্লাবের বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ক্লাব কার্যালযে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস,

সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য শেফাদুল ইসলাম চান্নু, জাহিদ হাসান জিহাদ প্রমুখ। সভায় ক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করতে বিস্তারিত আলোচনা করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর