কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শহিদ পরিবারের উদ্যোগে থানাপাড়া জেনোসাইড দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ॥ শহিদ পরিবার কুষ্টিয়া’র উদ্যোগে থানাপাড়া জেনোসাইড দিবস গতকাল শুক্রবার (২৮ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন পালন উপলক্ষে শদিদ পরিবার কুষ্টিয়ার উদ্যোগে বা’দ আসর শহরের ছয় রাস্তার মোড়স্থ শহিদ আবদুস সবুরের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শদিদ পরিবার কুষ্টিয়ার সদস্য তপন বিশ্বাস।

কুরআন তেলাওয়াত করেন শহিদ পরিবারের সন্তান শেখ জহির নাজির মারুফ। স্বাগত বক্তব্য রাখেন সদস্য-সচিব মোঃ ওবাইদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ রফিকুল আলম টুকু ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আকাম উদ্দীন।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কলামিস্ট গওহার নাঈম ওয়ারা। বক্তব্য রাখেন শহিদ পরিবারের সন্তান বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুষ্টিয়া শাখার সভাপতি খলিলুর রহমান মজু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু ও প্রত্যক্ষদর্শী সাজেদুর রহমান চৌধুরী কাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ গবেষক ইমাম মেহেদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সন্তান দি কুষ্টিয়া চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোঃ মেজবার রহমান, শহিদ পরিবারের নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম দিপু, মোঃ রইচউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন থানাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই সিদ্দিকী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রত্যেক শহিদের বাড়ির সামনে নামফলক স্থাপনের চেষ্টা করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর