কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় আম বাগানে মিলল নিখোঁজ প্রতিবন্ধী নারীর মরদেহ

কুষ্টিয়ার খোকসা আমবাগান থেকে নিপা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় । বুধবার সকালে শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামের রাজ্জাকের আমবাগান থেকে মরদেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। নিহত নিপা (২৮) শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামের ছবেদ আলীর মেয়ে।

খোকসায় আম বাগানে মিলল নিখোঁজ প্রতিবন্ধী নারীর মরদেহ

খোকসায় আম বাগানে মিলল নিখোঁজ প্রতিবন্ধী নারীর মরদেহ
খোকসায় আম বাগানে মিলল নিখোঁজ প্রতিবন্ধী নারীর মরদেহ

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, যৌতুকের দাবীতে নিপাকে দীর্ঘদিন যাবত নির্যাতনের ঘটনায় তার স্বামী রফিকের বিরুদ্ধে মামলা হয়। মামলায় রফিকের জেল ও জরিমানার আদেশ হয়। রায়ের পর থেকেই রফিক আত্নগোপন করেছে বলে জানান তারা।

তারা আরো জানান, মঙ্গলবার অনেকবার পার্শ্ববর্তী সদরুল নামের ব্যক্তির ফোন আসে নিপার মোবাইলে। এবং রাত থেকে নিপাকে কোথাও খুঁজে পাওয়া না গেলে সকালে স্থানীয়দের সংবাদে তাদের বাড়ির অদুরে রাজ্জাকের আমবাগান থেকে নিপার মরদেহ উদ্ধার করা হয়।

খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর