কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদক ব্যবসায়ী ও দুজন ওয়ারেন্টের আসামিকে আটক করেছে। গত শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সর্বমোট ১৩০ পিস ট্যাপেন্টাডল  ট্যাবলেট ও হেরোইন সহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

fay 7 22 1 24 মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

পুলিশ সূত্রে জানা যায়,  মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে মিরপুর থানার বিভিন্ন ক্যাম্প পুলিশের সহায়তায় আসামিদের আটক করা হয়। আটককৃত আসামিদের মধ্যে পোড়াদহ ইউনিয়নের খয়েরচারা গ্রামের রুবেল শেখ (৩০), গোলজার মোল্লা (৫১), সাইফুল ইসলাম (৩৬), ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামের আফু (২৮), কামরুজ্জামান (৪৬) কে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। এছাড়াও কুর্শা ইউনিয়নের মাঝিহাট থেকে বজলুর রহমান (৪৩) ও বিল্লল হোসেন (২৪) কে ৬০ পিস টাপেন্টাডল সহ আটক করা হয়। অপর একটি অভিযানে আমলা এলাকার আব্দুল লতিফ (৪২) কে ৩০ পুড়িয়া হেরোইন সহ আটক করা হয়। এ সংক্রান্ত বিষয়ে মিরপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও থানা পুলিশের অভিযানের দুজন ওয়ারেন্টের আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা হচ্ছেন সুতাইল গ্রামের রবিউল ইসলাম ও আবুরি গ্রামের সেলিম মন্ডল। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মাদকবিরোধী অভিযানে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করে। আটককৃত আসামিদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর