মিরপুরে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এসবি কিন্ডার গার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২ মে) সকালে বিদ্যালয় চত্বরে এ অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সিরাজুল ইসলাম হিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন ডাবলু।

এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এসবি কিন্ডার গার্টেনের পরিচলক মিজানুর রহমান আজাদের পরিচালনায় এ সময়ে মিরপুর প্রেসক্লাবের সদস্য শেফাদুল ইসলাম চান্নু, স্কুলের প্রধান শিক্ষক বিউটি খাতুন, বিদ্যালয়ের অভিভাবক আরিফুল ইসলাম রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও অপরিসীম। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে স্কুলের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হয়। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণের বিকল্প নেই।

এ বছর মেভস স্টাইপেন্ড একাডেমি বৃত্তি পরিক্ষায় এসবি কিন্ডার গার্টেন সর্বোচ্চ ১৭ শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। অভিভাবক সমাবেশ শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ এ বৃত্তি পরিক্ষায় এসবি কিন্ডার গার্টেন সর্বোচ্চ বৃত্তি লাভ করে টানা ৩ বার উপজেলার মধ্যে শ্রেষ্টত্ব অর্জন করেন।