কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জেলা পুলিশ কুষ্টিয়ার মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

বুধবার (১১ অক্টোবর, ২০২৩ খ্রিঃ) সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া।

জেলা পুলিশ কুষ্টিয়ার মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

জেলা পুলিশ কুষ্টিয়ার মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
জেলা পুলিশ কুষ্টিয়ার মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহনসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান অতিথি মহোদয়।

মাসিক কল্যাণ সভা শেষে বেলা ১২.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া। এসময় মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এবং ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আব্দুল খালেক, সহকারি পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া এবং অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়াসহ কুষ্টিয়ার সকল পুলিশ ক্যাম্প/ফাঁড়ী/তদন্তকেন্দ্রের ইনচার্জগণ।

Glive24.com Logo 252x68 px White জেলা পুলিশ কুষ্টিয়ার মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি মহোদয় সেপ্টেম্বর/২০২৩ মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে তথ্য, মানব পাচার/অপহরণ মামলার তথ্য, তদন্তাধীন অপমৃত্যু মামলার বিবরণী, সেপ্টেম্বর/২০২৩ মাসের রুজুকৃত, তদন্ত ও অনিষ্পত্তিকৃত মামলার বিবরণী ও গত মাস পর্যন্ত মুলতবী মামলার বিবরনীসহ বে-আইনী মোটরযান আটক এবং আটককৃত মোটরযানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর