কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মানুষের কল্যাণে ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে সরকারি কলেজে ও পলিটেকনিক ইন্সটিটিউটের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির ৫দিন ব্যাপী কসূচির অংশ হিসেবে ২য় দিনে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজের পুকুরে ও পলিটেকনিক ইন্সটিটিউটের পুকুরে সকাল ১১টার দিকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

শুরুতে কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহা: আব্দুল লতিফ এর সহযোগিতায় ও জেলা বিএনপির পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া একই কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা তৈরিরও চেষ্টা করা হচ্ছে। এদিকে মাছের পোনা অবমুক্তকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, কুষ্টিয়া সরকারি কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণ, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, কুষ্টিয়া সরকারি কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে আমরা জলজ সম্পদ বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে একটি ইতিবাচক বার্তা দিতে চাই।

দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি জনগণের দল। মানুষের কল্যাণে এবং দেশের স্বার্থে ভবিষ্যতেও আমাদের এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর