কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়: আনছার প্রামাণিক

মোশারফ হোসেন ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া কুমারখালীতে বিশাল শোডাউন করেছে। জেলা বিএনপির সাবেক সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক  মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক। গতকাল রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন এর নেতৃত্বে  শোডাউনে অংশগ্রহণ করে বিপুলসংখ্যক নেতা-কর্মী। শোডাউনটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হল বাজারে এসে শেষ হয়।শোডাউন সফল করতে উপজেলা বিএনপি ও যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা সকাল হতে ব্যানার ফেস্টুন ও সুসজ্জিত হয়ে হল বাজারে এসে জড়ো হতে থাকে।এসময় যুবদলের নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।শোডাউন শেষ এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,

সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কেএম আলম, কুমারখালী যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন প্রামাণিক প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।এই সময় আনছার প্রামাণিক তার বক্তব্যে বলেন, যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।উল্লেখ্য, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর