কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালক হলেন ইবি অধ্যাপক ড. কামারুজ্জামান

ইবি প্রতিনিধি ॥ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামারুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন-২০২০ এর ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (চ), (ছ), (জ), (বা), (ঞ) এবং

(ট) অনুযায়ী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পরবর্তী তিন বছরের জন্য সরকার কর্তৃক আট সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মো. কামারুজ্জামান বলেন, আমার প্রথম কাজ হবে মাদ্রাসা শিক্ষাকে ঢেলে সাজানো। আধুনিক শিক্ষার তুলনায় মাদ্রাসা শিক্ষার অবস্থানটা অপেক্ষাকৃত পিছিয়ে আছে। দ্বিতীয়ত কাজ হবে ইসলামী শিক্ষার উন্নত গবেষণা এবং আধুনিক শিক্ষার সামন্বয় সাধন করা। ক্রমান্বয়ে এটাকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর