বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২টার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলার আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদেও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ।
খোকসায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের সাথে কুষ্টিয়া জেলা আ.লীগ সভাপতি সদর খানের মতবিনিময়

পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী সহ ছাত্র-ছাত্রীদের সার্বিক খোঁজ খবর নেন এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী সহ ছাত্রছাত্রীদের নিকট থেকে তাদের সমস্যার কথা শুনেন। সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়েও আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- আওয়ামীলীগ সরকার শিক্ষার প্রসার ঘটাতে নানাবিধ কর্মসূচী গ্রহন করেছেন। যার ফলে ধনী ও গরীবের মধ্যে শিক্ষার কোন ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী জানেন দেশকে উন্নতির শীর্ষ পর্যায়ে নিতে হলে এবং দেশের জনগণের জীবন ও জীবিকার মান বিশ্বমানের করতে হলে শিক্ষা ছাড়া কোন উপায় নেই। তাই সরকারের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রনোদনাসহ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও বৃত্তির ব্যবস্থা চলমান রয়েছে। তাই সর্বশ্রেণী ও পেশার মানুষ ও পরিবারের মধ্যে শিক্ষা আলো ছড়িয়ে দিতে হবে।










