কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাজিহাটে অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রির দায়ে দুইজনকে জরিমানা

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাজিহাট বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে দুই কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আফরোজ শাহিন খসরু।

 

প্রসিকিউশন দায়িত্ব পালন করেন মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহিল কাফি। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে মিরপুর থানা পুলিশ ও মাজিহাট পুলিশ ক্যাম্পের সদস্যরা।

 

জানা যায়, অভিযুক্ত মাংস প্রক্রিয়াজাতকারী মোঃ নুরুজ্জামান ও মোঃ ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে মাজিহাট বাজারে অসুস্থ গরু জবাই করে তা সাধারণ মানুষের মাঝে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য রক্ষার্থে এবং ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর