কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ‎মঙ্গলবার (৩ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।

‎

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ আনিসুর রহমান এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া।

‎

‎অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‎

‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর