বুধবার, ১৫ই জুলাই ২০২৬, ৩১শে আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ই জুলাই ২০২৬, ৩১শে আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ :
কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি কুমারখালীতে র‌্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর সড়কের দীর্ঘদিন বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদন্ড পদ্মা নদীতে ভাঙন: হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না-এটি পরিবেশও রক্ষা করে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন   সংস্কারের অভাবে মরণফাঁদে দৌলতপুরের উদয়নগর ব্রিজ  কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ: আসামির গ্রেফতার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন  কুমারখালী সেতু থেকে গড়াই নদীতে তরুণীর ঝাঁপ ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান! কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সেই ইউএনও রংপুরে বদলি

ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান!

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৫ই জুলাই ২০২৬, ২:৫২ এএম

ভেড়ামারার ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান!

বিশেষ প্রতিনিধি ॥ প্রায় ছয় দশকের ঐতিহ্য বহনকারী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয় আজ অবকাঠামোগত সংকটে অস্তিত্ব রক্ষার লড়াই করছে। বিদ্যালয়ের একমাত্র একাডেমিক ভবনটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাঠ গ্রহণ করছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। ভবনের দেয়াল ও ছাদে বড় বড় ফাটল, খসে পড়া পলেস্তারা, বেরিয়ে আসা মরিচাধরা রড এবং বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ার মতো পরিস্থিতি শুধু পাঠদানে বিঘ্নই সৃষ্টি করছে না, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি করেছে চরম উদ্বেগ।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন দেয়ালে প্রশস্ত ফাটল সৃষ্টি হয়েছে। ছাদের একাধিক স্থানে পলেস্তারা খসে পড়ে ভেতরের রড দৃশ্যমান হয়ে আছে। অনেক কক্ষে ছাদের অংশ ঝুলে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে, বেঞ্চ-ডেস্ক ভিজে যায় এবং শিক্ষার্থীদের বই-খাতা নষ্ট হয়। এমন পরিস্থিতিতেও বিকল্প ভবন না থাকায় প্রতিদিন ক্লাস চালিয়ে যেতে বাধ্য হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয়দের ভাষ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বাহিরচর ইউনিয়নসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বর্তমানে প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিদ্যালয়টি পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করেছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯২.৬২ শতাংশ, ২০২৪ সালে ৯১.৭২ শতাংশ এবং ২০২৫ সালে ৭৭.৭৮ শতাংশ। শিক্ষার মান ধরে রাখলেও নিরাপদ অবকাঠামো না থাকায় বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন আতঙ্ক নিয়ে তাদের ক্লাস করতে হয়। ক্লাস চলাকালীন সময়ে একাধিকবার ছাদের পলেস্তারা খসে পড়েছে। ফলে তারা সবসময় ভয়ে থাকে, কখন না আবার বড় কোনো দুর্ঘটনা ঘটে। একজন শিক্ষার্থী বলেন, “ক্লাসে বসলে সবসময় মনে হয়, এই বুঝি ছাদ ভেঙে পড়বে।

বৃষ্টি হলে বই-খাতা ভিজে যায়। আমরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে চাই। আমাদের একটি নতুন চারতলা ভবন খুবই প্রয়োজন।” অভিভাবকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে তারা মানসিকভাবে অস্বস্তিতে থাকেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে-এমন আশঙ্কা নিয়েই প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, “ভবনটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু বিকল্প কোনো ভবন না থাকায় বাধ্য হয়ে এখানেই পাঠদান চালিয়ে যাচ্ছি। প্রতি বছর শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেও তারা নিরাপদ শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত।

জরুরি ভিত্তিতে একটি আধুনিক চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।” এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চারতলা একাডেমিক ভবন বরাদ্দের জন্য কয়েকটি বিদ্যালয়ের নাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেই তালিকায় ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়ের নামও রয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, “জরাজীর্ণ ভবনের কারণে পাঠদান ব্যাহত হওয়া অত্যন্ত দুঃখজনক। ভবনটি যদি ব্যবহারের অনুপযোগী হয়, তাহলে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” অন্যদিকে কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ আলী বলেন, “বিদ্যালয়ের বর্তমান অবস্থার বিষয়ে আমার জানা ছিল না। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ অবকাঠামো শিক্ষার মৌলিক পূর্বশর্ত।

একটি বিদ্যালয় বছরের পর বছর ভালো ফলাফল করলেও যদি শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে রেখে পাঠদান চালাতে হয়, তবে তা শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক। দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় দ্রুত বিদ্যালয়টির জন্য একটি আধুনিক চারতলা একাডেমিক ভবন অনুমোদন ও নির্মাণের ব্যবস্থা করবে। কারণ নিরাপদ শ্রেণিকক্ষ শুধু শিক্ষার্থীদের অধিকারই নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করারও অন্যতম শর্ত।

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.