কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় বিশ্ব মা দিবস পালিত 

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার  বিশ্ব মা দিবস উদযাপন হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বপ্নজয়ী ২ জন মা কে সম্মাননা প্রদান করা হয়। বিশ্ব মা দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। স্বপ্নজয়ী মা দুজন হলেন বিলকিস খাতুন,সুলতানা রাজিয়া ইতি। বিলকিস খাতুন এর ২ মেয়ের মধ্যে বড় মেয়ে রাজশাহী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন, ছোট মেয়ে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছেন।এবং সুলতানা রাজিয়া ইতির ২ মেয়ে ১ ছেলের মধ্যে বড় মেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে, ছেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ছোট মেয়ে ভেড়ামারা সরকারী কলেজে অনার্সে পড়াশোনা করছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর