বিশেষ প্রতিনিধি ॥ বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সম্প্রতি এক মতবিনিময় সভা কলেজ মোড়ে আমিন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু। স্বাগত বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু।
বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মোঃ ওবাইদুর রহমান, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, কুষ্টিয়া শাখার ম্যানেজার শামসুজ্জোহা জন খান, মোঃ আনিসুজ্জামান, মোঃ আমিনুর রেজা উজ্জ্বল, মোঃ জাহিদ রেজা সুইট প্রমুখ। মতবিনিময় সভায় ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
